West Bengal Weather: ২৪ ঘন্টার মধ্যে আঘাত হানতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝা! পুজোর আগে বাংলার আবহাওয়ার পূর্বাভাস

West Bengal Weather: সকাল থেকে রোদ ঝলমলে আকাশ। তবে মাঝে মধ্যে আকাশে মেঘের দেখা মিলেছে। এদিন দুপুরে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়, দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার বাকি সময়ের জন্য দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

West Bengal Weather

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং ও কালিম্পং-এ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আপাতত উত্তরবঙ্গের কোথাও দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তনের পূর্বাভাস নেই।

বৃহস্পতিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার বাকি সময়ের জন্য এবং শুক্রবার সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকবে। কোথাও হাল্কা বৃষ্টিরও তেমন কোনও পূর্বাভাস নেই।

বৃহস্পতিবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিকভাবে মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম

সর্বোচ্চ তাপমাত্রা(০c)

সর্বনিম্ন তাপমাত্রা(০c)

আসানসোল (৩৫.৫) ২৪.৯ (২৫.৩)
বহরমপুর (৩৪.৬) ২৭.৬ (২৮.২)
বাঁকুড়া (৩৫.৭) ২৪.১ (২৪.২)
বর্ধমান (৩৪) ২৪.২ (২৪.৪)
কোচবিহার (৩২.৩) ২৩.১ (২৪.৮)
দার্জিলিং (২১) ১৩.৪ (১৪.২)
কালিম্পং (২২.২) ১৮.৫ (১৯)
দিঘা (৩৭) ২৫.৯ (২৬.৪)
কলকাতা (৩৪.৮) ২৭.৫ (২৮)
দমদম (৩৫.৯) ২৬.৮ (২৮)
কৃষ্ণনগর (৩৪.৪) ২৬.৬ (২৬.৮)
মালদহ (৩৩) ২৭.২ (২৭)
মেদিনীপুর (৩৬.৪) ২৫.৬ (২৬)
শিলিগুড়ি (৩৪.২) ২৪.৯ (২৬.৫)
শ্রীনিকেতন (৩৪.৫) ২৪.৯ (২৫.২)
সুন্দরবন (৩৪.৫) ২৮ (২৮.৫)

বিহার, ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের আরও কিছু অংশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার কিছু অংশ, কর্নাটকের আরও কিছু অংশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র এবং মধ্য আরব সাগরের বাকি অংশ থেকে মৌসুমী বায়ু বিদায় নেওয়ার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

আগামী দুদিনের মধ্যে এই বিদায় পর্ব সম্পন্ন হতে পারে। অন্যদিকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ১৩ অক্টোবর রাতে পশ্চিম হিমালয় এবং উত্তর-পশ্চিম ভারতের সমতলে আঘাত করতে চলেছে। যার ফলে আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+