West Bengal Weather: বাড়ল তাপমাত্রা, শীতের জন্য হাপিত্যেশ! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

West Bengal Weather: আরও বাড়ল কলকাতা-সহ জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা। রবিবার আবহাওয়া দফতরের তরফে তাপমাত্রা হ্রাসের পূর্বাভাস দেওয়া হয়েছিল। কিন্তু তার বিপরীত ঘটনা ঘটল এদিন। যে কারণে পৌষ সংক্রান্তির আগে আদৌ কি শীত ফিরবে, তা নিয়েই সাধারণ মানুষের মনে সংশয় তৈরি হয়েছে।

সোমবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকলেও সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।

আবহাওয়া

সোমবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন উত্তরবঙ্গের মতোই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। তবে জেলাগুলির কোথাও না কোথা হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া শুকনো থাকবে।

এদিন সকাল থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ঘন কুয়াশা চোখে পড়েছে। যা আগামী দিনেও জারি থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও পূর্বাভাস দেওয়া হয়নি।

আবহাওয়া দফতরের পূর্বাভাস এদিনের পরে আগামী ৪৮ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পাবে। তবে তারপরের দু'দিনে রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে। পশ্চিমের কয়েকটি জেলা পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূমের কোনও কোনও জায়গায় ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

সোমবার সকালে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকলেও ভোরের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। রবিবার যা ছিল ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৪৯ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোথাও বৃষ্টিপাত হয়নি।

কেন লিপস্টিক? হিন্দুদের বিয়ে নিয়ে মুসলিম ফর্মুলা গ্রহণ করতে বলার পরে এবার মেয়েদের বিয়ের পরামর্শ AIUDF প্রধানের
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (১৪.৭)
বহরমপুর (১৫.২)
বাঁকুড়া (১৩.৬)
বর্ধমান (১৪.৬)
কোচবিহার (৯.২)
দার্জিলিং (৪.৮)
কালিম্পং (৮.৩)
দিঘা (১৫.১)
কলকাতা (১৬.৭)
দমদম (১৬.৪)
কৃষ্ণনগর (১১.৩)
মালদহ (১৫.৭)
মেদিনীপুর (১৬.১)
পুরুলিয়া (১৩.১)
শিলিগুড়ি (৯.২)
শ্রীনিকেতন (১৪.১)
সুন্দরবন (১৫.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+