West Bengal Weather: আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল অবস্থা! কবে কোথায় ভারী বৃষ্টি কী বলছে আবহাওয়া দফতর
আষাঢ় মাসের অর্ধেকের বেশি পেরিয়ে গিয়েছে। তারপরেই নেই ভারী বৃষ্টি। সাধারণ মানুষকে আর্দ্রতাজনিত অস্বস্তির মুখোমুখি হতে হচ্ছে। দক্ষিণবঙ্গের দুএকটি জায়গা বাদ দিয়ে আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস (West Bengal Weather) দেওয়া হয়েছে।
বুধবার বিকেলে দেওয়া আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, ৭ জুলাই শুক্রবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। নিচের তিন জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই।

বুধবার বিকেলে দেওয়া আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস, ৬ জুলাই বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি আর বাকি সব জেলায় হাল্কা থেকে মাধারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৭ জুলাই শুক্রবার সকালের মধ্যে সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কমের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

আবহাওয়া দফতর বুধবার বিকেলে (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। বৃষ্টি কিংবা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে কোনও কোনও জায়গায়। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৫ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সোমবারের তুলনায় কিছুটা কমেছে। ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। মঙ্গলবার যা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৯ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন ৫৯ শতাংশ।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | ৩৫.৬ | ২৭.২ |
| বহরমপুর | ৩৪.৬ | ২৭.৬ |
| বাঁকুড়া | ৩৫ | ২৬.৭ |
| বর্ধমান | ৩৬ | ২৩.৮ |
| কোচবিহার | ২৮.৬ | ২৫.৩ |
| দার্জিলিং | ২০.৪ | ১৬.৪ |
| কালিম্পং | ২৬ | ২০ |
| দিঘা | ৩৭.১ | ২৭.৯ |
| কলকাতা | ৩৫.৪ | ২৮.৯ |
| দমদম | ৩৬.৩ | ২৮.৫ |
| কৃষ্ণনগর | ৩৬.৪ | ২৭.২ |
| মালদহ | ৩৪.৫ | ২৮.১ |
| মেদিনীপুর | ৩৬ | ২৮ |
| শিলিগুড়ি | ৩০.৯ | ২৭.৬ |
| শ্রীনিকেতন | ৩৫.৮ | ২৭ |
| সুন্দরবন | ৩৪.৫ | ২৮ |












Click it and Unblock the Notifications