সকাল থেকে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি! বাংলার কোন কোন জেলায় আবহাওয়ায় বড় পরিবর্তন?
West Bengal Weather: সকাল থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া দফতর জানিয়েছে, এই সময় উত্তরবঙ্গের কোনও কোনও জায়গায় বৃষ্টি হলেও, দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে। এছাড়া তিন থেকে পাঁচ এপ্রিলের মধ্যে পশ্চিমের জেলাগুলির কোনও কোনও জায়গায় তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন দার্জিলিং ও কালিম্পং-এর কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়াও বয়ে যেতে পারে। তবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার আবহাওয়া শুকনো থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবার দার্জিলিং ও কালিম্পং-এ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। বৃহস্পতি ও শুক্রবারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও বুধবার সাধারণভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকতে চলেছে। বৃহস্পতিবার, চার এপ্রিলও একই আবহাওয়া থাকতে চলেছে। শুক্রবার নাগাদ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৭ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। সোমবার যা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৩৪ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়নি।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দুই দিনে দিনের তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে। তবে এর পরের দুই দিনে তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৫.৫)
বহরমপুর (২৫.২)
বাঁকুড়া (২৫)
বর্ধমান (২৪)
কোচবিহার (২০.৬)
দার্জিলিং (১৩)
কালিম্পং ( ১৭)
দিঘা (২৬.২)
কলকাতা (২৭.১)
দমদম ( ২৭.৪)
কৃষ্ণনগর (২০.৮)
মালদহ (২৫.১)
মেদিনীপুর (২৫.৬)
পুরুলিয়া (২৪.৫)
শিলিগুড়ি (১৩.২)
শ্রীনিকেতন ( ২২.৮)
সুন্দরবন (২৬)












Click it and Unblock the Notifications