West Bengal Weather: আবহাওয়ার তাণ্ডব, ৫ জেলায় অতিপ্রবল বৃষ্টি! একনজরে বাংলার জেলাগুলির পরিস্থিতি
West Bengal Weather: দক্ষিণবঙ্গে না হলেও উত্তরবঙ্গের জন্য অতিপ্রবল বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। একইসঙ্গে সতর্কতাও জারি করা হয়েছে। কলকাতা তথা দক্ষিণবঙ্গের মানুষজনকে এই সময় আর্দ্রতাজনিত অস্বস্তির মুখোমুখি হতে হবে।
মঙ্গলবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার বাকি সময় জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এর মধ্যে আলিপুরদুয়ার ও কোচবিহারে অতিপ্রবল বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবারের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী হিমালয়ের পাদদেশ সংলগ্ন ৫ জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এর মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতিপ্রবল বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার বাকি সময়ের জন্য সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ বুধবারের জন্য দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য জন্য কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা। কোথাও কোথাওবৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩৪.৫) | ২৬.৪ |
| বহরমপুর | (৩৪.২) | ২৮.৪ |
| বাঁকুড়া | (৩৪.৯) | ২৬.১ |
| বর্ধমান | (৩৪.৬) | ২৫.২ |
| কোচবিহার | (৩২.৩) | ২৭.৬ |
| দার্জিলিং | (২০.৮) | ১৬.৬ |
| কালিম্পং | (২৫) | ২০.৩ |
| দিঘা | (৩৫.১) | ২৮ |
| কলকাতা | (৩৪.২) | ২৮.৬ |
| দমদম | (৩৫) | ২৮.২ |
| কৃষ্ণনগর | (৩৩.৪) | ২৬.৮ |
| মালদহ | (৩৫) | ২৯.১ |
| মেদিনীপুর | (৩৪.৪) | ২৭.৫ |
| শিলিগুড়ি | (৩৪.৯) | ২৮.৩ |
| শ্রীনিকেতন | (৩৩.৮) | ২৭ |
| সুন্দরবন | (৩৩.৫) | ২৭ |












Click it and Unblock the Notifications