West Bengal Weather: মেঘলা আকাশে বৃষ্টি কমতেই বাড়ল তাপমাত্রা! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া

West Bengal Weather: আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি নেই। যে কারণে রাজ্য জুড়েই তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। সোমবারের তুলনায় এই বৃদ্ধি দেড় থেকে দুই ডিগ্রি বেশি। সঙ্গে রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা সোমবার ছিল ৩৫.৫ ডিগ্রির আশপাশে।

মঙ্গলবার সকালে উত্তরবঙ্গের আবহাওয়ার ( West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে মঙ্গলবারের জন্য জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায়।বুধবারের জন্য আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে জলপাইগুড়ি ও কোচবিহারে।

weather

মঙ্গলবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার ( West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিুন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত মঙ্গলবারেও দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে সবকটি জেলাতেই।

বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। এই জেলাগুলিতে একইসঙ্গে বজ্রবিদ্যুতেরও পূর্বাভাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৬ ডিগ্রি বেশি। সোমবার যা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯১ শতাংশ, সর্বনিম্ন ৬৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

কলকাতা (২৮)
দমদম (২৭.৮)
মেদিনীপুর (২৬.৩)
দিঘা (২৭.৮)
কৃষ্ণনগর (২৬.২)
বাঁকুড়া (২৪.৯)
শ্রীনিকেতন (২৫.৬)
বহরমপুর (২৭)
বর্ধমান (২৬)
পানাগড় (২৭.২)
আসানসোল (২৫.৯)
পুরুলিয়া (২২.১)
মালদহ (২৫.৮)
দার্জিলিং (১৬.৪)
কালিম্পং (২২.৩)
কোচবিহার (২৭)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+