Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

West Bengal Weather: নবমীতে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়! পুজোর শেষবেলায় বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা

West Bengal Weather: পুজোতেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। নবমীতে নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিতে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে তার অভিমুখ বাংলাদেশের উপকূল। অতিগভীর নিম্নচাপের রূপে তা বাংলাদেশের উপকূলে আঘাত হানতে চলেছে বলে অনুমান আবহাওয়াবিদদের।

ঘূর্ণিঝড়ের কারণে রাজ্যের উপকূলবরাতী জেলাগুলিতে দুর্যোগ থাকবে। বুধবার পর্যন্ত দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। এই মুহূর্তে যাঁরা গভীর সমুদ্রে রয়েছেন, তাঁদেরকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়

সোমবার নবমীর সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন এবং দশমী অর্থাৎ মঙ্গলবার উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া মূলত শুকনো থাকবে। কোনও জেলাতেই বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলির দিন ও রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

সোমবার সকালে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও পশ্চিম মেদিনীপুরে হাল্কা বৃষ্টি হতে পারে। এইসময় বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

বুধবার পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই সময় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভফাবনা রয়েছে। আপাতত দিন ও রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।

সোমবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সোমবার হাল্কা বৃষ্টি, মঙ্গলবার হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। রবিবার যা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯১ শতাংশ, সর্বনিম্ন ৫৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টিপাত হয়নি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+