West Bengal Weather: গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে ঘূর্ণাবর্ত! বাংলার জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস
West Bengal Weather: এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ওপরে কোনও সিস্টেম না থাকলেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাতদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই হাল্কা তেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কয়েকটি জেলায় ভারী বৃষ্টিও হতে পারে বলে জানানো হয়েছে। আগামী সাতদিন উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবারের জন্য উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায়। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এ।

বৃহস্পতিবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার ( West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিুন ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে হুগলি, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমানে। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে।
বৃহস্পতিবার আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ। কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি বেশি। বুধবার যা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ, সর্বনিম্ন ৮০ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৯.৪ মিলিমি।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
কলকাতা (২৮.২)
দমদম (২৮.২)
দিঘা (২৮)
মেদিনীপুর (২৭.৫)
কৃষ্ণনগর (২৭.২)
বাঁকুড়া (২৬.৮)
শ্রীনিকেতন (২৬.৮)
বহরমপুর (২৭)
বর্ধমান (২৬)
পানাগড় (২৮.৮)
আসানসোল (২৬.৯)
পুরুলিয়া (২৫.১)
দার্জিলিং (১৭.২)
কালিম্পং (২৩.৫)
কোচবিহার (২৮.৪)
মালদহ (২৮.৫)












Click it and Unblock the Notifications