West Bengal Weather: সাগরে দানা বাঁধছে ঘূর্ণাবর্ত! একনজরে বাংলার জেলাগুলির পূর্বাভাস

West Bengal Weather: বিশ্বকর্মা পুজো ও গণেশ চতুর্থীতে বিভিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বঙ্গোপসাগরে সম্ভাব্য ঘূর্ণাবর্তের জেরেই এই পরিস্থিতি তৈরি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা। আপাতত কোনও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।

রবিবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিনের পাশাপাশি সোমবারেও সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টি হতে পারে। কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই, আগেকার কয়েকদিনের মতোই। আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা কিছুটা বাড়লেও, তারপরে তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া

রবিবার সকালে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিনের সব জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ সোমবার সবকটি জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা আরও কিছুটা বাড়লেও, তারপরে তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে।

রবিবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

আবহাওয়া

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। শনিবার যা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ, সর্বনিম্ন ৬৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টি হয়নি।

আবহাওয়া দফতর জানিয়েছে উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্ধ্র ও ওড়িশা উপকূলে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে পঞ্জাব ও সংলগ্ন এলাকার ওপরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+