West Bengal Weather: ঘূর্ণাবর্তের সঙ্গে রয়েছে মৌসুমী অক্ষরেখা! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

West Bengal Weather: আপাতত এদিনের জন্য রাডজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলাদেশের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তা ছাড়াও মৌসুমী অক্ষরেখা স্বাভাবিকের থেকে উত্তরে রয়েছে ও মালদহের ওপর দিয়ে গিয়েছে।

বুধবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবারের আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, সবকটি জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা। আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

 West Bengal Weather

বুধবার সকালে আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, এদিনের পাশাপাশি বৃহস্পতিবারেও আপাতত দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণবঙ্গের কোথাও আপাতত তাপমাত্রা পরিবর্তনেরও কোনও সম্ভাবনা নেই।

বুধবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘাচ্ছন্ন থাকবে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে। মঙ্গলবার যা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ, সর্বনিম্ন ৭৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৫.১ মিলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+