West Bengal Weather: সাগরে ঘূর্ণাবর্তের প্রভাব কোন কোন জেলায়! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস

West Bengal Weather: সকাল থেকে আকাশের মুখ ভার। বেলায় কোথাও কোথাও দু-এক পশলা বৃষ্টি হয়েছে। সঙ্গে রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। আবহাওয়া দফতর জানিয়েছে আগামী ২৪ ঘন্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত সক্রিয় হতে পারে।

মঙ্গলবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন সবকটি জেলাতই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে বুধবার বৃষ্টির প্রকোপ কমে ফের বৃহস্পতিবার থেকে তার বৃদ্ধি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আপাতত তাপমাত্রার পরিবর্তনের পূর্বাভাস নেই।

West Bengal Weather

মঙ্গলবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন সবকটি জেলাতই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। বুধবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি কমবে। আপাতত দক্ষিণবঙ্গেও দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

আবহাওয়া দফতর মঙ্গলবার বিকেলে (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

এদিন বিকেলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, (West Bengal Weather) উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের আগামী ২৪ ঘন্টার মধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা। তার থেকে নিম্নচাপ তৈরি হতে পারে। ফলে সেই সময় আবহাওয়ায় কিছু পরিবর্তন হতে পারে। এছাড়াও একটি ঘূর্ণাবর্ত দক্ষিণ ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করছে।

এই ঘূর্ণাবর্ত থেকে তৈরি নিম্নচাপ উত্তর ওড়িশা ও ঝাড়খণ্ডের দক্ষিণে পড়তে পারে। আর বাংলার জেলাগুলির মধ্যে বেশি প্রভাব পড়তে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। তবে এব্যাপারে আবহাওয়া দফতরের তরফে এব্যাপারে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম

সর্বোচ্চ তাপমাত্রা(০c)

সর্বনিম্ন তাপমাত্রা(০c)

আসানসোল ৩২ ২৫.৪
বহরমপুর ৩৩.২ ২৭
বাঁকুড়া ৩২.৭ ২৫.৭
বর্ধমান ৩২ ২৫.৪
কোচবিহার ৩১.৭ ২৬.৫
দার্জিলিং ২০.৮ ১৬
কালিম্পং ২২.৫ ১৯.৩
দিঘা ৩২.৪ ২৬.১
কলকাতা ৩২ ২৭.৮
দমদম ৩২.২ ২৭
কৃষ্ণনগর ৩২.২ ২৬
মালদহ ৩৩.২ ২৬.৬
মেদিনীপুর ৩৩.২ ২৭.৩
শিলিগুড়ি ৩৪.৫ ২৭.৫
শ্রীনিকেতন ৩৩.৩ ২৫
সুন্দরবন ৩২.৫ ২৬.৫
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+