West Bengal Weather: সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, 'নির্দিষ্ট' অভিমুখে নিম্নচাপ ! একনজরে বাংলার আবহাওয়া
West Bengal Weather: বৃষ্টি উধাও হতেই আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে শুক্রবার দ্বিতীয়ার্ধে বৃষ্টি শুরু হলে এই আর্দ্রতাজনিত অস্বস্তি কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আপাতত দক্ষিণবঙ্গের দুটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার বাকি সময়ের পাশাপাশি শুক্রবারেও উত্তরবঙ্গের জেলাগুলির কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রার পরিবর্তন না হলেও, পরের দুদিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে।

বৃস্পতিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার বাকি সময়ের জন্য সবকটি জেলারও কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গেও প্রথম ২৪ ঘন্টায় তাপমাত্রার পরিবর্তন না হলেও, পরের দুদিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে।
বৃহস্পতিবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকবে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে কোনও কোনও জায়গায়। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
আবহাওয়া দফতর জানিয়েছে মায়ানমার এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর প্রভাবে আগামী ২৪ ঘন্টায় পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। পরবর্তী সময়ে তা আরও সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে।
সম্ভাব্য এই নিম্নচাপ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর ওড়িশা এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলের ওপর দিয়ে যেতে পারে পরবর্তী ৪৮ ঘন্টায়।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩৪.১) | ২৬.৩ (২৫.৭) |
| বহরমপুর | (৩৩.২) | ২৮ (২৭.৮) |
| বাঁকুড়া | (৩৪.৮) | ২৫ (২৫.৩) |
| বর্ধমান | (৩৫) | ২৫ (২৫ ) |
| কোচবিহার | (৩৩.৬) | ২৫.৬ (২৭.৫ ) |
| দার্জিলিং | (২১.৪) | ১৫.৮ (১৫.৪) |
| কালিম্পং | (২৫.২) | ২১.৮ ( ২২) |
| দিঘা | (৩৫.৫) | ২৬.৭ (২৬.৮) |
| কলকাতা | (৩৩.৬) | ২৭.৫ (২৭.৬) |
| দমদম | (৩৫.২) | ২৭.৬ (২৭.৫) |
| কৃষ্ণনগর | (৩২.৮) | ২৭ (২৬.২) |
| মালদহ | (৩৪.২) | ২৮.৪ (২৬.৭) |
| মেদিনীপুর | (৩৪.৬) | ২৬.৮ (২৬.৭) |
| শিলিগুড়ি | (৩৬.৫) | ২৬.৫ (২৬.২) |
| শ্রীনিকেতন | (৩৪.৩) | ২৬.৪ ( ২৬.১) |
| সুন্দরবন | (৩৩) | ২৭ (২৭) |












Click it and Unblock the Notifications