West Bengal Weather: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত! বাংলায় ফের দুর্যোগের পূর্বাভাস আবহাওয়া দফতরের
West Bengal Weather: বৃহস্পতিবার সকাল থেকে আকাশ পরিষ্কার। আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন উত্তরবঙ্গের পাঁচটি জেলায় এবং দক্ষিণবঙ্গের দুটি জেলায় বৃষ্টি হতে পারে। কেরলে মৌসুমী বায়ুর আগমনের পূর্বাভাস দেওয়া হলেও, বাংলার ক্ষেত্রে এখনও তা নেই।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। অসমের ওপরেও একটি ঘূর্ণাবর্ত রয়েছে।

বৃহস্পতিবার সকালে উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের কোনও কোনও জায়গায় দমকা হাওয়ার হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার আবহাওয়া এই সময় শুকনো থাকতে চলেছে।
শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকতে চলেছে। শনিবারও কমবেশি একই অবস্থা থাকতে চলেছে। আর রবিবার থেকে সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
বৃহস্পতিবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া মোটামুটি শুকনো থাকতে চলেছে। রবিবার পশ্চিমের জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা। তারপর সোমবার সবহকটি জেলায় হাল্কা বৃষ্টি এবং মঙ্গলবার সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ আংশিক মেঘলা থাকতে চলেছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৭ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি বেশি। বুধবার যা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৫ শতাংশ, সর্বনিম্ন ৪৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী দুই থেকে তিন দিনে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ধীরে ধীরে কয়েক ডিগ্রি বৃদ্ধি পেতে পারে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
কলকাতা (২৮.১)
দমদম (২৭.৬)
দিঘা ( ২৭.২)
মেদিনীপুর
কৃষ্ণনগর
বাঁকুড়া (২৫)
শ্রীনিকেতন (২৫.৪)
বহরমপুর (২৮.২)
বর্ধমান ( ২৫.২)
পানাগড় (২৬.৮)
আসানসোল (২৬.৫)
পুরুলিয়া (২৪.১)
দার্জিলিং (১৪.৪)
কালিম্পং (২০.৫)
কোচবিহার (২৫.৫)
মালদহ (২৭.২)












Click it and Unblock the Notifications