West Bengal Weather: পুজোর আগেই আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড়? একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
West Bengal Weather: রাতে মাঝে মধ্যে বৃষ্টির পরে সকালে কখনও মেঘ, কখনও রোদ। আমরা এখন সেপ্টেম্বরের শেষ লগ্নে। অক্টোবরের শুরুতেই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ এবং তা থেকে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে পূর্বাভাস আবহাওয়া দফতরের।
শনিবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ রবিবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টি হতে পারে। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।
শনিবার সকালে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিনের পাশাপাশি রবিবারেও জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।
শনিবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৭ শতাংশ, সর্বনিম্ন ৮৮ শতাংশ।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে। পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। যা থেকে ১ অক্টোবর নাগাদ নিম্নচাপ তৈরি হতে পারে। নিম্নচাপ থেকে হতে পারে ঘূর্ণিঝড়। সাধারণভাবে অক্টোবর হল ঘূর্ণিঝড়ের মাস। তাই এই অনুমান আবহাওয়া দফতরের। তবে ঘূর্ণিঝড় না হলেও অতিগভীর নিম্নচাপ তৈরি হতে পারে।
সম্ভাব্য অতিগভীর নিম্নচাপের অভিমুখ সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু বলতে পারছে না আবহাওয়া দফতর। তবে যা যে রূপেই আঘাত হানুক না কেন, ৪ অক্টোবরের মধ্যে তা সম্পূর্ণ হয়ে যাবে বলেই মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা।












Click it and Unblock the Notifications