West Bengal Weather: বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্তের ভ্রুকুটি, রয়েছে কুয়াশার সতর্কবার্তা! একনজরে বাংলার আবহাওয়া
West Bengal Weather: বড় দিনের আগে তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধির পূর্বাভাস আবহাওয়া দফতরের। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশার পূর্বাভাসও দেওয়া হয়েছে। যা আপাতত ২৫ ডিসেম্বর পর্যন্ত বজায় থাকবে। আপাতত কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
শনিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিনের পাশাপাশি রবিবার উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিন রাতের তাপমাত্রা আরও ১-২ ডিগ্রি বৃদ্ধির সম্ভাবনা। তবে তারপরের দুদিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে।

শনিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিনের পাশাপাশি রবিবার দক্ষিণবঙ্গেরও সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও আগামী দুদিন রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি বৃদ্ধির সম্ভাবনা। তবে তারপরের দুদিন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘন্টায় হাল্কা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে।
শনিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ পরিষ্কার থাকলেও সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৫ ও ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
আবহাওয়া দফতর জানিয়েছে, একটি ঘূর্ণাবর্ত এই সময়ে অবস্থান করছে ভারত মহাসাগর ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে। আগামী তিন দিনে পূর্ব ভারতের রাজ্যগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে।
Weather Update: দুই রাজ্যে বৃষ্টি, দুই রাজ্যে তুষারপাত, আট রাজ্যে ঘন কুয়াশার সতর্কবার্তা! কেমন থাকবে বাংলা
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (১৩.৯)
বহরমপুর ( ১৪.৪)
বাঁকুড়া (১১.৯)
বর্ধমান ( ১৪)
কোচবিহার ( ১০)
দার্জিলিং (৬.৮)
কালিম্পং (৯.৮)
দিঘা ( ১৩.৬)
কলকাতা (১৫.৯)
কৃষ্ণনগর ( ১১.২)
মালদহ (১৫.৪)
মেদিনীপুর ( ১৪.৭)
পুরুলিয়া ( ১০.৫)
শিলিগুড়ি (৯.৫)
শ্রীনিকেতন (১৩.১ )
সুন্দরবন (১৬)












Click it and Unblock the Notifications