West Bengal Weather:দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় টানা বৃষ্টি, তাপমাত্রা স্বাভাবিকের নিচে! একনজরে বাংলার আবহাওয়া

West Bengal Weather: শনিবারের সকাল শুরু হয়েছে বৃষ্টি দিয়ে। রাতে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টি হয়েছে। যে কারণে সর্বনিম্ন তাপমাত্রা অনেক জায়গাতেই স্বাভাবিকের নিচে নেমে গিয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন ঝাড়খণ্ডের ওপরে যে নিম্নচাপ ছিল তা আরও ঘনীভূত হয়েছে এবং গভীর নিম্নচাপে পরিণত হয়ে উত্তর ঝাড়খণ্ডের ওপরে অবস্থান করছে।

আবহাওয়া দফতর আপাতত উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ভারী বৃষ্টির জেলে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তবে বেলা বৃদ্ধির সঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

weather

শনিবার সকালে উত্তরবঙ্গের আবহাওয়ার ( West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। রবিবার ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে।

শনিবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার ( West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিুন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই।

শনিবার আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি কম। শুক্রবার যা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৭ শতাংশ, সর্বনিম্ন ৮০ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ২৯.৯ মিলিমি।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

কলকাতা (২৬.২)
দমদম (২৫.৮)
দিঘা (২৫.৯)
মেদিনীপুর (২৫.৬)
কৃষ্ণনগর (২৬.২)
বাঁকুড়া (২৪.২)
শ্রীনিকেতন (২৩.৮)
বহরমপুর (২৪.৪)
বর্ধমান (২৪)
পানাগড় (২৬.৭)
আসানসোল (২৪.৯)
পুরুলিয়া (২৩.১)
দার্জিলিং (১৬.৫)
কালিম্পং (১৯.৮)
কোচবিহার (২৬.১)
মালদহ (২৫.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+