West Bengal Weather: বাংলায় ফের টানা ঝড়-বৃষ্টি! বাংলায় বর্ষার আগমন নিয়ে বড় আপডেট আবহাওয়া দফতরের
West Bengal Weather: কলকাতা-সহ আশপাশের জেলাগুলিকে সকাল থেকে আকাশ কিছুটা মেঘলা। আর্দ্রতাজনিত অস্বস্তিও রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন দক্ষিণবঙ্গের জেলাগুলি মোটামুটি শুকনো থাকলেও উত্তরবঙ্গের দুই জেলায় ভারী এবং তিন জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার সকালে উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন ও শুক্রবার দার্জিলিং ও কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় বজ্রপাত-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

শনিবার সপ্তম তথা শেষ দফায় ভোটের দিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলার কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।
শুক্রবার সবকটি জেলার কোথাও কোথাও হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার পয়লা জুন ভোট রয়েছে রাজ্যের নটি কেন্দ্রে। ওই কেন্দ্রগুলি ছড়িয়ে রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতায়। আবহাওয়া দফতর জানিয়েছে, সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া জেলাগুলির কোথাও কোথাও ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে আবার কোথাও ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
বৃহ্স্পতিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ মেঘলা থাকতে চলেছে। কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৪ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বুধবার যা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৫ শতাংশ এবং সর্বনিম্ন ৭৯ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দিন তিন-চারেকে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না।
আবহাওয়া দফতর জানিয়েছে, কেরলে বর্ষার আগমন হতে চলেছে ৩১ মে কিংবা পয়লা জুন। তার থেকে ১০ দিন পরে ১০ জুন কিংবা তারপরে বর্ষার আগমন হতে পারে বাংলায়। তবে এব্যাপারে নির্দিষ্ট করে আবহাওয়া দফতর কিছুই জানায়নি।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
কলকাতা (২৯.৪)
দমদম (২৯.৪)
দিঘা (২৯.৩)
মেদিনীপুর (২৯.১)
কৃষ্ণনগর (২৭.৬)
বাঁকুড়া (২৭.১)
শ্রীনিকেতন (২৮)
বহরমপুর (২৭.৪)
বর্ধমান (২৭)
পানাগড় (৩০.৬)
আসানসোল (২৯.৩)
পুরুলিয়া (২৬.১)
দার্জিলিং (১৬)
কালিম্পং (২৩.৫)
কোচবিহার (২৩.২)
মালদহ (২৯)












Click it and Unblock the Notifications