আবহাওয়ায় বদল আসছে একুশে জুলাই থেকে! বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তেই কি আশঙ্কার কালো মেঘ
আবহাওয়ায় বদল আসছে একুশে জুলাই থেকে! ঘূর্ণাবর্তেই আশঙ্কার কালো মেঘ
বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ। সেই নিম্নচাপের প্রভাবে আসন্ন সপ্তাহেই বদলে যাবে বাংলার আবহাওয়া। ওড়িশায় প্রবল বর্ষণের আশঙ্কা থাকছে। আলিপুর হাওয়া অফিসের পূর্বভাসে জানা গিয়েছে বাংলা-সহ পূর্বভারতে বদলে যাবে আবহাওয়া। ভারী বৃষ্টির সঙ্গে সঙ্গে দুর্যোগের পূর্বাভাস ও সতর্কতাও জারি করা হয়েছে।

২১ জুলাই থেকে আবহাওয়ার বদল ঘটতে শুরু করবে
আবহাওয়া দফতর জানিয়েছে, ওড়িশা সংলগ্ন বঙ্গোপসাগরে নিম্নতাপ তৈরি হবে। সেই নিম্নচাপের ফলেই ওড়িশার উপকূলে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। আর এই নিম্নচাপের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। বুধবারই নিম্নচাপ গঠিত হবে, ওইদিন থেকেই আবহাওয়ার বদল ঘটতে শুরু করবে।

২১ জুলাই বুধবার থেকে বর্ষণমুখর আবহাওয়া
বাংলার আবহাওয়া আষাঢ়ের শেষে একপ্রকার শান্তই রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে স্থানীয় মেঘের কারণ। কিন্তু বর্ষার মুষলধারে বৃষ্টির দেখা নেই। ২১ জুলাই বুধবার থেকে বর্ষণমুখর সেই আবহাওয়া ফিরবে বাংলার আকাশেও। কলকাতা-সহ শহরতলির জেলাগুলিতে বটেই দক্ষিণবঙ্গে বাসা বাঁধবে বর্ষার মেঘ।

আকাশে মেঘের ঘনঘটায় বর্ষণমুখর দিন বাংলায়
ওড়িশা উপকূলের এই নিম্নচাপের জেরে শুধু ওড়িশা বা বাংলা নয়, পূর্ব ভারতেই দুর্যোগ আসন্ন বলে আবহাওয়া দফতর জানিয়েছে। এখন আংশিক মেঘলা আকাশ থাকছে, সেই মেঘ সরিয়ে মাঝেমধ্যে দেখা দিচ্ছে রোদের ঝলক। কিন্তু বুধবার থেকে রোদের দেখা পাওয়া ভার হবে। আকাশে মেঘের ঘনঘটায় বর্ষণমুখর দিন কাটবে অন্তত পাঁচ-সাতদিন।

উত্তরে ভারী বৃষ্টি চলছে, এবার দক্ষিণও বর্ষণমুখর হবে
আবহাওয়া দফতর জানিয়েছে, বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে, সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। দক্ষিণবঙ্গের পাশাপাশে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণও বাড়বে। মঙ্গলবার পর্যন্ত উত্তরে ভারী বৃষ্টি হবে। উপরের ৫ জেলায় অতি ভারী বৃষ্টিও হবে কোথাও কোথাও। দক্ষিণবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে।

নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস শুক্রবার পর্যন্ত
বুধবার ওড়িশা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে নিম্নতাপ তৈরির পর পূর্ব ভারতে ঝাঁপিয়ে বৃষ্টি নামবে। মৌসুমী অক্ষরেখা এখন সিকিম ও উত্তরবঙ্গের উপর সক্রিয়। নিম্নচাপের প্রভাবে তা আরও সক্রিয় হতে পারে। ফলে উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতেও ভারীয় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নিম্নচাপের কারণে ওড়িশা, বাংলা, ঝাড়খণ্ড, বিহারেও ভারী বৃষ্টির পূর্বাভাস শুক্রবার পর্যন্ত। মধ্য ভারতেও বর্ষণ বাড়বে।












Click it and Unblock the Notifications