ঠাণ্ডা কি আর পড়বে! তাপমাত্রার পারদ কোনদিকে এগোচ্ছে, জানাচ্ছে আবহাওয়া দফতর
যাঁরা এখনও কমলালেবু হাতে নিয়ে উইকেন্ডে ছাদে রোদ পোহানের স্বপ্ন দেখছেন, তাঁদের জানিয়ে রাখা ভালো, .. জাঁকিয়ে ঠাণ্ডা নয়, আগামী কয়েকদিন তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
ডিসেম্বর পড়তেই অনেকেরই পিকনিকের প্ল্যান হয়ে যায়। মিঠে রোদ পুহিয়ে, কষিয়ে মুরগি-মটন রান্না করে সকলের সঙ্গে পিকনিকের আনন্দনই আলাদা! শুধু কি তাই, ঠাণ্ডার উইকেন্ডে অনেকেই বেড়ানোর প্ল্যান করে ফেলেন। কিন্তু এবছরের ডিসেম্বরের 'ঠাণ্ডা' কার্যত ঠাণ্ডা করে দিয়েছে সেই সমস্ত প্ল্যানকে!

ডিসেম্বরের প্রথম সপ্তাহ কেটে গিয়েছে। কিন্তু সেভাবে এখনও ঠাণ্ডা পড়েনি। যাঁরা এখনও কমলালেবু হাতে নিয়ে উইকেন্ডে ছাদে রোদ পোহানের স্বপ্ন দেখছেন, তাঁদের জানিয়ে রাখা ভালো, .. জাঁকিয়ে ঠাণ্ডা নয়, আগামী কয়েকদিন তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর। আপাতত শহর কলকাতার তাপমাত্রা ঘোরাফেরা করছে ১৪- ১৫ ডিগ্রির আশপাশে। এই তাপমাত্রা আগামী কয়েকদিন ছুঁতে পারে ১৬ ডিগ্রির অঙ্ক। উত্তরের হাওয়ার দাপটও কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে।
রাজ্যের পশ্চিমপ্রান্তের জেলাগুলির তাপমাত্রা আপাতত ১১-১২ ডিগ্রি। উত্তরবঙ্গের ক্ষেত্রে তা ১০-১১ ডিগ্রি। তবে দার্জিলিং কিন্তু এই মুহূর্তে রয়েছে ৩ ডিগ্রিতে। ফলে সারা রাজ্যের অন্যান্য জায়গায় সেভাবে শীতের ছোঁয়া না থাকলেও, দার্জিলিং উপভোগ করতে শুরু করে দিয়েছে 'ঠাণ্ডা'!












Click it and Unblock the Notifications