West Bengal Weather: সকাল থেকে মেঘলা আকাশ, চলছে হাল্কা বৃষ্টি! কেমন থাকতে চলেছে কলকাতা ও জেলাগুলি

West Bengal Weather: কলকাতা-সহ আশপাশের জেলাগুলিতে সকাল থেকে মেঘলা আকাশ। চলছে হাল্কা বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস এদিন উত্তরবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া কয়েকটি জেলায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে।

রবিবার সকালে উত্তরবঙ্গের আবহাওয়ার ( West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। বাকি জেলাগুলির ক্ষেত্রে ভারী বৃষ্টি কিংবা বজ্রবিত্যুত তেমন কোনও পূর্বাভাস আপাতত নেই। সোমবারের ক্ষেত্রে সবকটি জেলার জন্য আপাতত এমনটাই পূর্বাভাস।

weather

রবিবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার ( West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিুন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত রবিবারও দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে।

সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ কোনও কিছুর পূর্বাভাস আপাতত নেই। বুধবার নাগাদ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানের কোথাও কোথাও।

রবিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি বেশি। শনিবার যা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ, সর্বনিম্ন ৭৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ২.৯ মিলিমি।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

কলকাতা (২৮.২)
দমদম (২৭.২)
দিঘা (২৭.৭)
মেদিনীপুর (২৬.৬)
কৃষ্ণনগর (২৫.৮)
বাঁকুড়া (২৫.৭)
শ্রীনিকেতন (২৫.৪)
বহরমপুর (২৭.৬)
বর্ধমান (২৫.৬)
পানাগড় (২৭.৮)
আসানসোল (২৬.৫)
পুরুলিয়া (২৩.৩)
দার্জিলিং (১৬.২)
কালিম্পং (২১.২)
কোচবিহার (২৬.৩)
মালদহ (২৭.৪)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+