West Bengal Weather: সকাল থেকে মেঘলা আকাশ, কেমন থাকতে চলেছে কলকাতা ও জেলাগুলির আবহাওয়া
West Bengal Weather: শ্রাবণ মাসের শেষ দিন। স্বাভাবিক কারণেই সকাল থেকে আকাশ মেঘলা। উত্তরবঙ্গের দুই জেলায় এবং দক্ষিণবঙ্গের সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কোথাও কোথাও অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে থাকা ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হতে পারে। সেক্ষেত্রে কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। ইতিমধ্যে ভোরের দিকে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কোথাও কোথাও বৃষ্টি হয়েছে।

শুক্রবার সকালে উত্তরবঙ্গের আবহাওয়ার ( West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিনের জন্ আপাতত কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায়।
শনিবারের জন্য আপাতত ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের তেমন কোনও পূর্বাভাস নেই।
শুক্রবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার ( West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিুন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিনের জন্য আপাতত উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই তিন জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুরে। সঙ্গে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে।
শনিবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পূর্ব বর্ধমানে। ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বাকি সবকটি জেলায়।
শুক্রবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার এই একই তাপমাত্রা ছিল। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ, সর্বনিম্ন ৭৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১ মিলিমি।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
কলকাতা (২৮)
দমদম (২৭.৮)
মেদিনীপুর (২৬.৩)
দিঘা (২৭.৮)
কৃষ্ণনগর (২৬.২)
বাঁকুড়া (২৪.৯)
শ্রীনিকেতন (২৫.৬)
বহরমপুর (২৭)
বর্ধমান (২৬)
পানাগড় (২৭.২)
আসানসোল (২৫.৯)
পুরুলিয়া (২২.১)
মালদহ (২৫.৮)
দার্জিলিং (১৬.৪)
কালিম্পং (২২.৩)
কোচবিহার (২৭)












Click it and Unblock the Notifications