West Bengal Weather: সকাল থেকে মেঘলা আকাশ! কেমন থাকতে চলেছে বৃহস্পতিবার বাংলার আবহাওয়া
West Bengal Weather: সকাল থেকে আকাশের মুখ ভার। মাঝে মধ্যে হাল্কা বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায়। তবে আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বভাস নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। এদিনই বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে চলেছে।
বৃহস্পতিবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবারের পাশাপাশি শুক্রবারেও উত্তরবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। জেলাগুলিতে আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

বৃহস্পতিবার সকালে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবারের পাশাপাশি শুক্রবারেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাল্কা বৃষ্টি হতে পারে। কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই। জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনের পূর্বাভাসও আপাতত নেই।
আবহাওয়া দফতর বৃস্পতিবার সকালে (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বুধবারও এই একই তাপমাত্রা ছিল কলকাতায়। আপেক্ষক আর্দ্রতা সর্বোচ্চ ৮৯ শতাংশ এবং সর্বনিম্ন ৬৯ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়েছে ৬.৭ মিলিমিটার।
এদিন বিকেলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, (West Bengal Weather) উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তরে অন্ধ্র এবং দক্ষিণে ওড়িশা উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যা থেকে বৃহস্পতিবারে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। ছত্তিশগড়ের দক্ষিণে রয়েছে আরেকটি ঘূর্ণাবর্ত।
অন্যদিকে মৌসুমী অক্ষরেখা রাজস্থানের ফালোদি, কোটা, গুনা, দামো, পেন্দ্রা রোড, রাউরকেল্লা এবং কাঁথি হয়ে পূর্ব-দক্ষিণ-পূর্বে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।












Click it and Unblock the Notifications