West Bengal Weather: সকাল থেকে মেঘলা আকাশ! ভারী বৃষ্টি না দমকা হাওয়া, বাংলার জেলাগুলির আবহাওয়া একনজরে
West Bengal Weather: কলকাতা-সহ আশপাশের এলাকায় সকাল থেকে মেঘলা আকাশ। সঙ্গে রয়েছে অস্বস্তিকর গরমও। তবে উত্তরবঙ্গের পাঁচ জেলা বাদ দিয়ে কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই। সকালের দিকে অনেক জায়গায় দুই-এক ফোঁটা বৃষ্টিও পড়ে।
বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, এদিন শুক্রবার ও শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার এর সঙ্গে দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন ও শুক্রবার সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। রবিবার নাগাদ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়ায় ভারী বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৪ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৪ ডিগ্রি বেশি। বুধবার যা ছিল রবিবার যা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৭ শতাংশ এবং সর্বনিম্ন ৫৪ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী আপাতত উত্তর কিংবা দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
কলকাতা (২৯.৪)
দমদম (২৯)
দিঘা (২৯.১)
মেদিনীপুর (২৮.৬)
কৃষ্ণনগর (২৭.৮)
বাঁকুড়া (২৫.৬)
শ্রীনিকেতন (২৬.৮)
বহরমপুর (২৮.২)
বর্ধমান (২৭)
পানাগড় (২৯.১)
আসানসোল (২৭.৪)
পুরুলিয়া (২৪.৫)
দার্জিলিং (১৭.৬)
কালিম্পং (২০.৮)
কোচবিহার (২৭.৪)
মালদহ (২৯.২)












Click it and Unblock the Notifications