West Bengal Weather: সকাল থেকে মেঘলা আকাশ, ভারী বৃষ্টির পূর্বাভাস ছয় জেলায়! একনজরে বাংলার আবহাওয়া
West Bengal Weather: সকাল থেকে কলকাতা-সহ বিভিন্ন জেলায় আকাশ মেঘলা। কম-বেশি বৃষ্টি মাঝে-মধ্যেই হচ্ছে বিভিন্ন জেলায়। আর হবে নাই বা কেন। বাংলায় শ্রাবণ মাসের প্রথম সপ্তাহের শেষ দিন। বর্ষা এখন তার মধ্যবর্তী পর্যায়ে।
আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে অন্তত ছটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার ( West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
মঙ্গলবারের জন্য আপাতত কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্য কোনও জেলার জন্য তেমন কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। আপাতত বুধবারের জন্য কোনও জেলায় ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ, তেমন কোনও পূর্বাভাস নেই।
মঙ্গলবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার ( West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া অন্য কোনও জেলার জন্য ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের আপাতত তেমন কোনও পূর্বাভাস নেই।
আপাতত বুধবারের পূর্বাভাসে বলা হয়েছে, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। ওইদিন অন্য কোনও জেলার জন্য আপাতত তেমন কোনও পূর্বাভাস নেই আবহাওয়া দফতরের তরফে।
মঙ্গলবার আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ। কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি বেশি। সোমবার যা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৭ শতাংশ, সর্বনিম্ন ৯১ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ২১.৭ মিলিমি।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
কলকাতা (২৬.৫)
দমদম (২৬.৮)
দিঘা (২৬.৮)
মেদিনীপুর (২৭.৬)
কৃষ্ণনগর (২৭.৮)
বাঁকুড়া (২৫.৬)
শ্রীনিকেতন (২৫.৮)
বহরমপুর (২৭.৬)
বর্ধমান (২৫)
পানাগড় (২৮.৫)
আসানসোল (২৬.২)
পুরুলিয়া (২৪.১)
দার্জিলিং (১৭.৬)
কালিম্পং (২১.৭)
কোচবিহার (২৬.২)
মালদহ (২৮.৩)












Click it and Unblock the Notifications