West Bengal Weather: মেঘলা আকাশে সকালেই বৃষ্টি ছয় জেলায়, একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস

West Bengal Weather: মঙ্গলবার সকাল থেকে মেঘলা আকাশ। সোমবারের তুলনায় ন্যূনতম তাপমাত্রা কিছুটা বেড়েছে। আর্দ্রতাজনিত অস্বস্তিও রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে এদিন রাজ্যের অর্ধেকের বেশি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার সকালে উত্তরবঙ্গের আবহাওয়ার ( West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পং জেলায়। এই দুই জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে।

weather

বুধবার ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে।

মঙ্গলবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার ( West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিুন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে। বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই।

আপাতত বুধবার কিংবা বৃহস্পতিবারের জন্য ভারী বৃষ্টির কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস আপাতত নেই।

মঙ্গলবার আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি বেশি। সোমবার যা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ, সর্বনিম্ন ৮০ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ০.৪ মিলিমি।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

কলকাতা (২৬.৯)
দমদম (২৭.৩)
দিঘা (২৫.৪)
মেদিনীপুর (২৬.১)
কৃষ্ণনগর (২৫)
বাঁকুড়া (২৪.৬)
শ্রীনিকেতন (২৪.৮)
বহরমপুর (২৬.৮)
বর্ধমান (২৫)
পানাগড় (২৭.৯)
আসানসোল (২৬)
পুরুলিয়া (২২.৫)
দার্জিলিং (১৬.৮)
কালিম্পং (২৩)
কোচবিহার (২৭.৩)
মালদহ (২৬.৬)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+