West Bengal Weather: মেঘলা আকাশের সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

West Bengal Weather: সকাল থেকে আকাশের মুখ ভার। আবহাওয়া দফতরের তরফে দক্ষিণবঙ্গের জন্য ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস অবশ্যই রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলার জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবারের পাশাপাশি শুক্রবারেও উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বলা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে। তবে দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

আবহাওয়া

বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, বৃহস্পতিবারের পাশাপাশি শুক্রবারে দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘাচ্ছন্ন থাকবে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

আবহাওয়া

আবহাওয়া দফতর জানিয়েছে, একটি সুষ্পষ্ট নিম্নচাপ পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের কাছে অবস্থান করছে। যা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে। যা স্বাভাবিক অবস্থানের দক্ষিণে অবস্থান করছে। আগামী দিন দুয়েকের মধ্যে তা উত্তর দিকে সরে আসবে।

আবহাওয়া দফতরের তরফে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে অরুণাচল প্রদেশ, অসম ও মেঘালয়ে ২৮ জুলাই নাগাদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+