West Bengal Weather: মেঘলা আকাশে চলছে মেঘের গর্জন! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

West Bengal Weather: কলকাতা ও আশপাশের এলাকায় সকাল থেকে বেশ কয়েকবার বৃষ্টি হয়েছে। বিকেলের দিকে আবারও আকাশ কালো করে এসেছে। এছাড়াও বিভিন্ন সময়ে রাজ্যের বিভিন্ন জেলায় কিছু সময়ের জন্য মুষলধারায় বৃষ্টি হয়।

সোমবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, সোমবার বাকি সময়ের জন্য দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 West Bengal Weather

সোমবার বিকেলে আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বাকি সময়ের জন্য হাল্কা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। মঙ্গলবারের জন্যও একই আবহাওয়া পূর্বাভাস দিয়েছে। উত্তর ও দক্ষিণবঙ্গের কোথাও আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

সোমবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকবে। কোনও কোনও জায়গায় দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

 West Bengal Weather

আবহাওয়া দফতর জানিয়েছে এই মুহূর্তে দুটি ঘূ্র্ণাবর্ত ওড়িশা উপকূলের কাছে অবস্থান করছে। একটি রয়েছে দক্ষিণ ওড়িশা ও সংলগ্ন এলাকার ওপরে। আর অপরটি রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকার ওপরে। দ্বিতীয় ঘূর্ণাবর্ত থেকে ২৪ ঘন্টার মধ্যে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম

সর্বোচ্চ তাপমাত্রা(০c)

সর্বনিম্ন তাপমাত্রা(০c)

আসানসোল (৩৩) ২৫.৮ (২৬.৪)
বহরমপুর (৩৫.৪) ২৭.৮ (২৭.৬)
বাঁকুড়া (৩২.৬) ২৫.৪ (২৫.৫)
বর্ধমান (৩৪) ২৫ (২৬)
কোচবিহার (৩৫.৯) ২৫.৯ (২৮.৫)
দার্জিলিং (২০.৮) ১৬ (১৭.৫)
কালিম্পং (২৬) ১৯.৮ (২০.৮)
দিঘা (৩৪.৭) ২৭.২ (২৬.৪)
কলকাতা (৩৩.২) ২৮.১ (২৭.৫)
দমদম (৩৩.৫) ২৭.৩ ( ২৬.৫)
কৃষ্ণনগর (৩৩.৪) ২৬.৮ (২৬.৮)
মালদহ (৩৫.৫) ২৮.৮ ( ২৮.৮)
মেদিনীপুর (৩৩) ২৭.১ (২৬.৮)
শিলিগুড়ি (৩৭.৪) ২৬.৬ (২৭.৩)
শ্রীনিকেতন (৩৩) ২৫.৮ (২৬.৪)
সুন্দরবন (৩২.৫) ২৬.৫ (২৫.৫)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+