West Bengal Weather: ঝকঝকে আকাশ, নাকি মেঘলা আবহাওয়া? একনজরে বাংলার জেলাগুলির পূর্বাভাস
West Bengal Weather: দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো হলেও উত্তরবঙ্গের পাঁচ জেলায় এখনও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ধীরে ধীরে জলীয় বাষ্পের পরিমাণ কমবে। অন্যদিকে পুজোর আগেই সারা বাংলা থেকে বর্ষা বিদায় নেবে।
বুধবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, বুধবার বাকি সময়ের জন্য সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ওপরের পাঁচটি জেলা, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। কিন্তু নিচের তিন জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহের আবহাওয়া শুকনো থাকবে। আপাতত কোথাও তাপমাত্রা পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।
বুধবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, বুধবার বাকি সময়ের জন্য এবং বৃহস্পতিবার সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকবে। কোথাও হাল্কা বৃষ্টিরও তেমন কোনও পূর্বাভাস নেই।
বুধবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিকভাবে মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৫ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
আবহাওয়া দফতরের তরফে আরও জানানো হয়েছে, দেশের অনেক অংশ থেকে মৌসুমী বায়ু বিদায়ের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আগামী দুদিনের মধ্যে মৌসুমী বায়ু বিহার, ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের আরও কিছু অংশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশার কিছু অংশ, কর্নাটকের কিছু অংশ এবং তেলেঙ্গানা, মহারাষ্ট্র ও আরব সাগরে মধ্যভাগ থেকে বিদায় নেবে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩৫.৪) | ২৫.৩ (২৫.৫) |
| বহরমপুর | (৩৩.৬) | ২৮.২ (২৮) |
| বাঁকুড়া | (৩২.১) | ২৪.২ (২৪.৫) |
| বর্ধমান | (৩৪) | ২৪.৪ (২৪) |
| কোচবিহার | (২৯.৯) | ২৪.৮ (২৫) |
| দার্জিলিং | (২০.৪) | ১৪.২ (১৩.৬) |
| কালিম্পং | (২২) | ১৯ (১৮.৫) |
| দিঘা | (৩৭.১) | ২৬.৪ (২৭) |
| কলকাতা | (৩৪.৪) | ২৮ (২৮.১) |
| দমদম | (৩৬.২) | ২৮ (২৮) |
| কৃষ্ণনগর | (৩৪.২) | ২৬.৮ (২৬) |
| মালদহ | (৩২.৮) | ২৭ (২৭) |
| মেদিনীপুর | (৩৬) | ২৬ (২৬.৩) |
| শিলিগুড়ি | (৩৩.৩) | ২৬.৫ (২৪.৯) |
| শ্রীনিকেতন | (৩৪.৪) | ২৫.২ (২৪.৫) |
| সুন্দরবন | (৩৩.৫) | ২৮.৫ (২৮) |












Click it and Unblock the Notifications