West Bengal Weather: আবহাওয়ার পরিবর্তন, কমল আর্দ্রতা! একনজরে বাংলার জেলাগুলির পূর্বাভাস
West Bengal Weather: সকাল থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি অন্যদিনের তুলনায় কম। এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। তবে উত্তরবঙ্গের জন্য তেমন কোনও পূর্বাভাস দেওয়া হয়নি আবহাওয়া দফতরের তরফে।
রবিবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন সবকটি জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ সোমবার জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দিন তিনেকে তাপমাত্রা ২-৩ ডিগ্রি হ্রাসের সম্ভাবনা।

রবিবার সকালে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়ার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামী তিন দিনেকে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।
রবিবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। শনিবার যা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৭ শতাংশ, সর্বনিম্ন ৬৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে ২২.২ মিমি।
এদিন সকালেও আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, রবিবার উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এর প্রভাবে পরবর্তী ৪৮ ঘন্টায় একটি নিম্নচাপ তৈরি হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।












Click it and Unblock the Notifications