West Bengal Weather: জুলাইয়ের শেষে আবহাওয়ার ভোলবদল! কেমন থাকলে চলেছে বাংলার জেলাগুলি

West Bengal Weather: রবিবার সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবার ও সোমবার হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে এবং বুধবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ওড়িশার ওপরে থাকা নিম্নচাপটি শক্তি হারিয়েছে। সঙ্গে থাকা ঘূর্ণাবর্তটি ছত্তিসগড় ও সন্নিহিত এলাকার ওপরে অবস্থান করছে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখাও আপাতত পশ্চিমবঙ্গের ওপরে নেই।

weather

রবিবার সকালে উত্তরবঙ্গের আবহাওয়ার ( West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

রবিবারের জন্য উত্তরবঙ্গের কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে এই তিন জেলা ছাড়াও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে বাকি জেলাগুলির জন্য ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুত কিছুর পূর্বাভাস আপাতত দেওয়া হয়নি।

রবিবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার ( West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবারের জন্য আপাতত ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুত কোনও কিছুরই পূর্বাভাস নেই। সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

রবিবার আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ। কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। শনিবার যা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯২ শতাংশ, সর্বনিম্ন ৭২ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১০.৮ মিলিমি।


উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

কলকাতা (২৮)
দমদম (২৭.৪)
দিঘা (২৫)
মেদিনীপুর (২৬.৬)
কৃষ্ণনগর (২৮.২)
বাঁকুড়া (২৬.২)
শ্রীনিকেতন (২৬.২)
বহরমপুর (২৮.৪)
বর্ধমান (২৬.৬)
পানাগড় (২৯.২)
আসানসোল (২৬.২)
পুরুলিয়া (২৪.৫)
দার্জিলিং (১৮)
কালিম্পং (২৩.৫)
কোচবিহার (২৮.১)
মালদহ (২৯.২)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+