West Bengal Weather: মঙ্গলবার থেকে আবহাওয়ায় পরিবর্তন! একনজরে বাংলার জেলাগুলির পূর্বাভাস
West Bengal Weather: উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা বৃষ্টিহীন হতেই আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ছে। আপাতত উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও, বাংলার আর কোথাও বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই। তবে সপ্তাহের মাঝামাঝির সময় থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
রবিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, রবিবার বাকি সময়ের জন্য এবং সোমবার জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিকে হাল্তা বৃষ্টির সম্ভাবনা। তবে মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস নেই। আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।

রবিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, রবিবার বাকি সময়ের জন্য এবং সোমবার সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রপাতেরও পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে ফের একবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
রবিবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিকভাবে মেঘলা থাকার সম্ভাবনা। কোনও কোনও জায়গায় বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ, সর্বনিম্ন ৭৩ শতাংশ। আবহাওয়া দফতর এদিনও জানিয়েছে ১২ সেপ্টেম্বর নাগাদ উত্তর-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। সেদিন থেকে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি শুরু হতে পারে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩৪.৩) | ২৬.৩ (২৫.৭) |
| বহরমপুর | (৩২.৬) | ২৭.৪ (২৭.৪) |
| বাঁকুড়া | (৩৩.৬) | ২৫.৯ (২৪.৯) |
| বর্ধমান | (৩৪) | ২৫.৬ (২৪.২) |
| কোচবিহার | (৩৪.৩) | ২৬.৭ (২৭.২) |
| দার্জিলিং | (২২.৮) | ১৫.৬ (১৬) |
| কালিম্পং | (২৫) | ১৯.৫ ( ১৯.৩) |
| দিঘা | (৩৩.৫) | ২৭.৫ (২৫.৬) |
| কলকাতা | (৩২.১) | ২৭.৬ (২৬.১) |
| দমদম | (৩৪.৫) | ২৭.৬ (২৭) |
| কৃষ্ণনগর | (৩২) | ২৭.৪ (২৭.২) |
| মালদহ | (৩২.১) | ২৭.২ (২৬.৯) |
| মেদিনীপুর | (৩৪.৪) | ২৭.৫ (২৭.১) |
| শিলিগুড়ি | (৩৫.৩) | ২৭.২ (২৮.৮) |
| শ্রীনিকেতন | (৩৩) | ২৬.৮ (২৬) |
| সুন্দরবন | (৩২) | ২৫.৫ (২৪.৫) |












Click it and Unblock the Notifications