West Bengal Weather: গরম ও অস্বস্তির মধ্যেই কি সপ্তাহ শেষে আবহাওয়ার ভোল বদল, একনজরে বাংলার জেলাগুলি
West Bengal Weather: বৃহস্পতিবার সকাল থেকে আকাশ মোটামুটি পরিষ্কার। এদিন আপাতত একটিমাত্র জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে. এছাড়া বাকি সব জেলায় বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, এই মুহূর্তে উত্তর-পূর্ব অসম এবং সংলগ্ন এলাকার ওপরে একটি, উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে একটি, উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।

বৃহস্পতিবার সকালে উত্তরবঙ্গের আবহাওয়ার ( West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিন ভারী বৃষ্টি হতে পারে শুধুমাত্র দার্জিলিং জেলায়। সঙ্গে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
শুক্রবারের জন্য আপাতত ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর।
বৃহস্পতিবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার ( West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিুন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে এদিনের পাশাপাশি শুক্রবার আপাতত কোনও জেলাতেই বজ্রবিদ্যুৎ কিংবা ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। এদিন সবকটি জেলাতেই বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি বেশি। বুধবার এই তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯১ শতাংশ, সর্বনিম্ন ৬২ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১.৯ মিলিমি।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
কলকাতা (২৮.৫)
দমদম (২৭.৪)
মেদিনীপুর (২৭)
দিঘা (২৭.২)
কৃষ্ণনগর (২৭.২)
বাঁকুড়া (২৬.৬)
শ্রীনিকেতন (২৫)
বহরমপুর (২৬.৪)
বর্ধমান (২৬)
পানাগড় (২৭.৯)
আসানসোল (২৬.৭)
পুরুলিয়া (২৩.১)
মালদহ (২৭)
দার্জিলিং (১৬.৪)
কোচবিহার (২৫.৮)
কালিম্পং (২২.৩)












Click it and Unblock the Notifications