West Bengal Weather: সাগরে ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত, আবহাওয়ায় বড় পরিবর্তন! একনজরে উত্তর-দক্ষিণবঙ্গের পূর্বাভাস
West Bengal Weather: কলকাতা-সহ বিভিন্ন জায়গায় সকাল থেকে আংশিক মেঘলা আকাশ, তবে তা স্বাভাবিক কারণেই।ষ তবে বৃষ্টির তেমন দেখা নেই। উত্তরবঙ্গে অবশ্য বৃষ্টি চলছে। সাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে। যা থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা।
বৃহস্পতিবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন আলিপুরদুয়ারে অতিপ্রবল বৃষ্টি হতে পারে। যে কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
বৃহস্পতিবার সকালে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৪ ঘন্টা পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা দুদিনের জন্য ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

আবহাওয়া দফতর বৃহস্পতিবার সকালে (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ অংশত মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে।
সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বুধবার যা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস।আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৬ শতাংশ, সর্বনিম্ন ৬৯ শতাংশ।
আবহাওয়া দফতর জানিয়েছে, (West Bengal Weather) এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত পশ্চিম মধ্য এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। এছাড়াও ১৬ জুলাই রবিবার নাগাদ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।












Click it and Unblock the Notifications