West Bengal Weather: ঘন মেঘে অন্ধকার কলকাতা! রাতভর বৃষ্টিতে ভাসতে পারে যেসব জেলা

West Bengal Weather: দুপুরেই নেমে এল অন্ধকার। সঙ্গে মাঝারি বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস সময় যত যাবে বৃষ্টি ও দমকা হাওয়ার বেগ বাড়বে। বৃষ্টির রেশ বজায় থাকবে বুধবারেও। তবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে যাবে।

মঙ্গলবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার বাকি সময়ের জন্য দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে। বাতি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

West Bengal Weather

বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

মঙ্গলবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবারের বাকি সময়ের জন্য দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে অতিরিক্ত বৃষ্টি হতে পারে। এছাড়া কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উল্লিখিত প্রথম চার জেলার জন্য লাল সতর্কতা আর পরের আট জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এদিনের জন্য মুর্শিদাবাদ, নদিয়া ও বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বর্ধমান জেলায়। আবহাওয়া দফতরের তরফে সতর্ক করে বলা হয়েছে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের উপকূল এলাকা, পূর্ব মেদিনীপুরের উপকূল এলাকা এবং পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায় বন্যার পরিস্থিতিও তৈরি হতে পারে।

মঙ্গলবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘাচ্ছন্ন থাকবে। সঙ্গে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। এদিন বিকেলে তিনটেয় কলকাতার বিভিন্ন জায়গা ঘন মেঘে ঢেকে যায়। পরে বৃষ্টিরও শুরু হয়।

ভারী বৃষ্টিতে কলকাতা ও শহরতলীর নিচু এলাকায় প্লাবিত হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। যে কারণে ট্রাফিকের সমস্যা হতে পারে। অন্যদিকে হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় এদিনের পরে বুধবারেও ফেরি সার্ভিস বন্ধ রাখতে বলেছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম

সর্বোচ্চ তাপমাত্রা(০c)

সর্বনিম্ন তাপমাত্রা(০c)

আসানসোল (৩৬.২) ২৬.৪ (২৭)
বহরমপুর (৩৫.৬) ২৮.৬ (২৮.৬)
বাঁকুড়া (৩৫.৬) ২৪.৫ (২৬.৩)
বর্ধমান (৩৬) ২৩.২ (২৬)
কোচবিহার (৩৫) ২৮.৬ (২৮.৩)
দার্জিলিং (২১.৮) ১৭.৬
কালিম্পং (২৫.৫) ২১.৩ (২১.৫)
দিঘা (৩৪.৮) ২৫.৬ (২৭.৩)
কলকাতা (৩৪) ২৬.৮ (২৯.১)
দমদম (৩৫.৬) ২৬.৩ (২৮.৫)
কৃষ্ণনগর (৩৪.৪) ২৮.২ (২৮)
মালদহ (৩৬.৪) ২৮.৩ (২৭.২)
মেদিনীপুর (৩৩.২) ২৫.৫ (২৭.৬)
শিলিগুড়ি (৩৯.১) ২৯.২ (২৮.৩)
শ্রীনিকেতন (৩৫.৭) ২৬ (২৭)
সুন্দরবন (৩২) ২৬.৫ (২৭)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+