West Bengal Weather: শনিবার থেকে আবহাওয়া বড় পরিবর্তন! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

West Bengal Weather: বৃষ্টি কমে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস আবহাওয়া দফতরের। ৭ ও ৮ সেপ্টেম্বর নাগাদ কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। এই সময়ে মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের কাছাকাছি আসার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন সবকটি জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ শুক্রবার জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রারও বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

West Bengal Weather - আবহাওয়া

বৃহস্পতিবার সকালে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, সবকটি জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবার জেলাগুলিতে হাল্কা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ৪-৫ দিন বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই।

সাত ও আট সেপ্টেম্বর দক্ষিণবঙ্গে বৃষ্টি বৃদ্ধির সম্ভাবনা। তবে তা হাল্কা থেকে মাঝারির মধ্যেই থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দুএক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে। ৯ সেপ্টেম্বর শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে। মূলত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। সঙ্গে তাপমাত্রাও বাড়বে।

West Bengal Weather - আবহাওয়া

বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বুধবার যা ছিল ২৭.৬ ডিগ্রি সেলয়িসায়। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ, সর্বনিম্ন ৭০ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে ৯.৯ মিমি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+