West Bengal Weather: জাঁকিয়ে শীতের স্পেল কি ফিরবে নতুন সপ্তাহে? একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
West Bengal Weather: পশ্চিমবঙ্গের ওপরে আপাতত কোনও ওয়েদার সিস্টেম নেই। পশ্চিমী ঝঞ্ঝায় বাধা পড়েছে উত্তর-পশ্চিমের হাওয়া। আপাতত ১০ জানুয়ারির আগে রাজ্যে তাপমাত্রা হ্রাসের কোনও পূর্বাভাস আবহাওয়া দফতর দিতে পারছে না। তারপর তাপমাত্রা শুধু স্বাভাবিক নয়, স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে।
তবে ১০ জানুয়ারি বুধবার থেকে পৌষ সংক্রান্তি ১৫ জানুয়ারি সোমবারের মধ্যে তাপমাত্রা বেশ খানিকটা নামতে পারে বলে বেসরকারি আবহাওয়া সংস্থার তরফে জানানো হয়েছে। তবে আবহাওয়া দফতরের থেকে তেমন কোনও পূর্বাভাস এখনও দেওয়া হয়নি।

রবিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিনও দার্জিলিং-এর কোনও কোনও জায়গায় বৃষ্টিপাত কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। জেলাগুলির কোথাও কোথাও ঘন কুয়াশার থাকতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টিপাতের কোনও পূর্বাভাস নেই। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।
রবিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও রবিবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই। আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনেরও কোনও পূর্বাভাস নেই। আগামী দু'দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির কোথাও কোথাো হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।
রবিবার সকালে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকলেও ভোরের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ও ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। শনিবার যা ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৪৯ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোথাও বৃষ্টিপাত হয়নি।
অনুব্রত মণ্ডলের মতো একই 'আসন' শেখ শাহজাহানের! বাংলায় কিম জং উনের শাসন, বললেন গিরিরাজ
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (১৫.৩)
বহরমপুর (১৪.২)
বাঁকুড়া (১৩.৪)
বর্ধমান (১৪.২)
কোচবিহার (৯.৬)
দার্জিলিং (৫.২)
কালিম্পং (৮.৬)
দিঘা (১৪.১)
কলকাতা (১৫.৫)
দমদম (১৪.২)
কৃষ্ণনগর (১০.৪)
মালদহ (১৫.২)
মেদিনীপুর (১৫.২)
পুরুলিয়া (১২.১)
শিলিগুড়ি (১০)
শ্রীনিকেতন (১২.৮)
সুন্দরবন (১৫)












Click it and Unblock the Notifications