West Bengal Weather: তাপপ্রবাহে পুরুলিয়া-শ্রীনিকেতনকে পিছনে ফেলল ব্যারাকপুর! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া

West Bengal Weather: সোমবারও তাপপ্রবাহ থেকে রক্ষা নেই। রবিবার রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাঁকুড়ায় ৪৪.৫ ডিগ্রি সেলসিয়াস। তারপরে পানাগড়ে ৪৪ ডিগ্রি সেলসিয়াস। যা কিনা স্বাভাবিকের থেকে ৭.৯ ডিগ্রি বেশি। অন্যদিকে ব্যারাকপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৭.১ ডিগ্রি বেশি। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে মালদহেও ছিল তাপপ্রবাহ।

এছাড়াও রবিবার যে জায়গাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে ছিল, সেগুলি হল কলকাতা( ৪০.৩), দমদম (৪১.৪), উলুবেড়িয়া (৪০.২), ডায়মন্ডহারবার (৪০.৩), মেদিনীপুর (৪২.৫), কৃষ্ণনগর (৪১.২), বহরমপুর (৪০.২) সল্টলেক (৪০.৩), কলাইকুন্ডা (৪২.২), আসানসোল (৪২.৮), পুরুলিয়া (৪৩.৩), ঝাড়গ্রাম (৪১.৫)।

West Bengal Weather

সোমবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন দার্জিলিং ও কালিম্পংয়ের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। তার মধ্যে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকতে পারে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে ওইদিন দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এর কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকতে চলেছে। আর উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়ার পূর্বাভাস।

বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার দার্জিলিং ও কালিম্পংয়ের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এই সময় অন্য জেলাগুলির আবহাওয়া শুকনো থাকলেও উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

সোমবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন ও মঙ্গলবার পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বিকেল থেকে সন্ধের দিকে কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকতে চলেছে। এর মধ্যে হাওড়া ও কলকাতায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির পূর্বাভাস থাকলেও বাকি জেলাগুলিতে তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গ জুড়েই তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে।

সোমবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে চলেছে। গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির সঙ্গে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৪০ ও ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। রবিবার যা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯১ শতাংশ, সর্বনিম্ন ২৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি।

আপাতত আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা কমলেও পরবর্তী ৪৮ ঘন্টায় তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

কলকাতা (২৯)
দমদম (২৯)
দিঘা (২৮.১)
মেদিনীপুর (২৮.৫ )
কৃষ্ণনগর (২৭.৪)
বাঁকুড়া (২৬.৪)
শ্রীনিকেতন (২৪.৮)
বহরমপুর (২৯)
বর্ধমান (২৫)
পানাগড় (২৭.১)
আসানসোল (২৯)
পুরুলিয়া (২৮.১)
দার্জিলিং (১২.৪)
কালিম্পং (১৯)
কোচবিহার (২২.৬)
মালদহ (২৫.৭ )

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+