West Bengal Weather: ঘূর্ণাবর্তের জেরে ভেস্তে যেতে পারে বিশ্বকর্মা পুজোর আমেজ! বাংলার জেলাগুলির পূর্বাভাস
West Bengal Weather: সোমবার সকালে মেঘলা আকাশ। ফের বৃষ্টি শুরুর পূর্বাভাস আবহাওয়া দফতরের। এই বৃষ্টিতে ভেস্তে যেতে পারে বিশ্বকর্ম পুজোর আমেজ। শুধু এদিনই নয়, মঙ্গলবার গণেশ চতুর্থীতেও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গেও।
সোমবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিনের পাশাপাশি মঙ্গলবারেও সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টি হতে পারে। কোনও জেলাতেই এই দুদিন ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। বুধবার নাগাদ জলপাইগুড়ি ও কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে তাপমাত্রা হ্রাসের পূর্বাভাস আবহাওয়া দফতরের।

সোমবার সকালে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিনের সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনাপুর ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী ৭২ ঘন্টায় তাপমাত্রা কিছুটা হ্রাস পাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
সোমবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। রবিবার যা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ, সর্বনিম্ন ৬০ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টি হয়নি।
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর আন্দামান সাগরের ওপরে থাকা ঘূর্ণাবর্ত এই মুহূর্তে পূর্ব মধ্য এবং সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের মধ্যে অবস্থান করছে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা স্বাভাবিকের থেকে দক্ষিণে অবস্থান করছে।












Click it and Unblock the Notifications