West Bengal Weather: বর্ষশেষে কি ফিরবে জাঁকিয়ে ঠান্ডা? একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

West Bengal Weather: মধ্যে মাত্র চারটে দিন, তারপরেই ইংরেজি নতুন বছর। বেড়ানোর জায়গাগুলিতে ভিড় থাকলেও শীত কম হওয়ায় খানিকটা অস্বস্তির মধ্যেই সাধারণ মানুষ। ফলে প্রশ্ন উঠছে, বর্ষবরণের রাতেও কি এই অবস্থা থাকবে, নাকি শীত তার ছন্দে ফিরবে?

তবে এব্যাপারে আশ্বাসবাণী শোনাতে পারেনি আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর এদিন জানিয়েছে, আগামী দিন পাঁচেক রাজ্য জুড়েই রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। অন্যদিকে দক্ষিণের জেলাগুলিতে সঙ্গী হতে পারে কুয়াশা।

আবহাওয়া

বুধবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। পাশাপাশি আগামী কয়েকদিন রাতের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও পূর্বাভাস নেই।

বুধবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গেরও সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।

বুধবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় বেলার দিকে কলকাতার আকাশ পরিষ্কার থাকলেও সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৭ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

Weather Update: নতুন বছরের শুরু থেকে বাড়বে শীত! আরও নামবে পারদ, একনজরে আবহাওয়ার পূর্বাভাস
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (১৫.৬)
বহরমপুর (১৬.২)
বাঁকুড়া (১৩.৯)
বর্ধমান (১৪.২)
কোচবিহার (১২.১)
দার্জিলিং (৬.৮)
কালিম্পং (১১.৬)
দিঘা (১৫.৬)
কলকাতা (১৬.২)
কৃষ্ণনগর (১১.৮)
মালদহ ( ১৮.২)
মেদিনীপুর (১৫.৬)
পুরুলিয়া (১২.১)
শিলিগুড়ি (১২)
শ্রীনিকেতন (১৩.৬)
সুন্দরবন (১৬)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+