West Bengal Weather: পুরনো বছরের শেষ কিংবা নতুন বছরের শুরুতে কি কনকনে ঠান্ডা ফিরবে? একনজরে বাংলার আবহাওয়া
West Bengal Weather: সকালের দিকে আকাশ পরিষ্কার। তবে উত্তরে হাওয়ার দাপট কম, তাপমাত্রা তুলনামূলক একটু বেশিই। ডিসেম্বরের শেষে এই আবহাওয়ায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে বছরের একেবারে শেষে এবং নতুন বছরের শুরুতে কি আবহাওয়া এমনই থাকবে?
এই প্রশ্নের উত্তরে তেমন কোনও আশার খবর শোনাতে পারেনি আবহাওয়া দফতর। দিন দুয়েক পরে এব্যাপারে স্পষ্ট কিছু বলার জায়গা তৈরি হবে, এমনটা বলেও আবহবিদরা বলছেন, চলতি সপ্তাহে কনকনে ঠান্ডা ফিরবে এমন আশা না করাই ভাল।

পশ্চিমের জেলাগুলিতে কলকাতার থেকে তাপমাত্রা কম থাকলেও, সেই চেনা শীতের অভাব রয়েছে। সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে বারো থেকে সাড়ে চোদ্দো ডিগ্রির মধ্যে। উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলির তাপমাত্রা পশ্চিমের জেলাগুলির মতোই রয়েছে।
মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও বুধবার উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টি কিংবা তুষারপাতের কোনও পূর্বাভাস নেই। পাশাপাশি আগামী দিন চারেক রাতের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও পূর্বাভাস নেই।
মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও বুধবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।
মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় বেলার দিকে কলকাতার আকাশ পরিষ্কার থাকলেও সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৬ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দু'ডিগ্রি বেশি। সোমবার যা ছিল ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ, সর্বনিম্ন ৬১ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়নি।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৫.৬ (১৫.৫)
বহরমপুর ১৬.২ (১৬)
বাঁকুড়া ১৩.৯ (১৩.৪)
বর্ধমান ১৪.২ (১৪.২)
কোচবিহার ১২.১ (১২.১)
দার্জিলিং ৬.৮ (৬.৪)
কালিম্পং ১১.৬ (১০)
দিঘা ১৫.৬ (১৫.৮)
কলকাতা ১৬.২ (১৬.৯)
কৃষ্ণনগর ১১.৮ (১১.২)
মালদহ ১৮.২ (১৭.২)
মেদিনীপুর ১৫.৬ (১৫.৬)
পুরুলিয়া ১২.১ (১২.৩)
শিলিগুড়ি ১২ (১১.২)
শ্রীনিকেতন ১৩.৬ (১৩.৮)
সুন্দরবন ১৬












Click it and Unblock the Notifications