West Bengal Weather: বর্ষশেষে তুষারপাত দার্জিলিংয়ে! কতটা কমবে তাপমাত্রা, একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস
West Bengal Weather: আগামী দিন চারেক তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই। উপরন্তু সর্বোচ্চ তাপমাত্রা আরও এক ডিগ্রি বাড়তে পারে। যে কারণে ঠান্ডার অনুভূতিও সেরকম পাওয়া যাবে না। অন্যদিকে ইংরেজি নববর্ষেও ক্রিসমাসের মতো আবহাওয়া থাকবে।
দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যে কারণে, রাজ্যে প্রচুর পরিমাণে পূবালী হাওয়ার সঙ্গে জলীয় বাষ্পও ঢুকছে। যে কারণে শীত বয়ে আনা উত্তর পশ্চিম বায়ু বাধা প্রাপ্ত হচ্ছে। যে কারণে আপাতত ঠান্ডা ফেরার কোনও সম্ভাবনা নেই।

শুক্রবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও শনিবার দার্জিলিং-এ হাল্কা বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে। কালিম্পং-এ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। পাশাপাশি আগামী কয়েকদিন রাতের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও পূর্বাভাস নেই। তবে জেলাগুলির কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।
শুক্রবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও শনিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গের জেলাগুলির কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।
শুক্রবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় বেলার দিকে কলকাতার আকাশ পরিষ্কার থাকলেও সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৬ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
Weather Update: নতুন বছরের শুরু থেকে বাড়বে শীত! আরও নামবে পারদ, একনজরে আবহাওয়ার পূর্বাভাস
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৫ (১৫.২)
বহরমপুর ১৭.২ (১৬.৬)
বাঁকুড়া ১৩ (১৩.৬)
বর্ধমান ১৪.৬ (১৪.৮)
কোচবিহার ১১.৬ (১২.৫)
দার্জিলিং ৬.২ (৬.৫)
কালিম্পং ১০.৩ (১১.৮)
দিঘা ১৫.৭ (১৫.৬)
কলকাতা ১৬.৯ (১৭.৪)
কৃষ্ণনগর ১১.৪ (১১.৬)
মালদহ ১৭.২ (১৭.৭)
মেদিনীপুর ১৫.৩ (১৫.৬)
পুরুলিয়া ১২.১ (১২.৫)
শিলিগুড়ি ১১.৪ (১২.১)
শ্রীনিকেতন ১৩.৮ (১৪.২)
সুন্দরবন ১৭.৫ (১৭.৫)












Click it and Unblock the Notifications