West Bengal Weather: আরও এক নিম্নচাপ, বাংলার কয়েকটি জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা আবহাওয়া দফতরের

West Bengal Weather: চলছে ভাদ্র মাস। ভরা বর্ষা। স্বাভাবিক কারণেই মেঘলা আকাশ। আবহাওয়া দফতর জানিয়েছে রবিবার বিকেলে দক্ষিণ বাংলাদেস এবং সংলগ্ন এলাকার ওপরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা পরবর্তী দুই দিনে আরও স্পষ্ট হয়ে পশ্চিম উত্তর-পশ্চিম দিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে উত্তর ওড়িশা ও ঝাড়খণ্ডের ওপরে যাবে।

সোমবার সকালে উত্তরবঙ্গের আবহাওয়ার ( West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিন আপাতত উত্তরবঙ্গের জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায়। তবে মঙ্গলবারের জন্য আপাতত তেমন কোনও পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর।

weather

সোমবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার ( West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিুন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিন ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও নদিয়া জেলায়। ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বাকি জেলাগুলিতে। সঙ্গে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার আপাতত র পূর্বাভাস দেওয়া হয়েছে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়।

সোমবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ। কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি কম। রবিবার এই তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৭ শতাংশ, সর্বনিম্ন ৮৯ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৪২.২ মিলিমি।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

কলকাতা (২৬)
দমদম (২৫.৮)
মেদিনীপুর (২৫.৬)
দিঘা (২৫.৬)
কৃষ্ণনগর (২৫.২)
বাঁকুড়া (২৪.৮)
শ্রীনিকেতন (২৪.৪)
বহরমপুর (২৬.৬)
বর্ধমান (২৫)
পানাগড় (২৬.৭)
আসানসোল (২৪.৯)
পুরুলিয়া
মালদহ (২৭.৩)
দার্জিলিং (১৬.৮)
কোচবিহার (২৭.১)
কালিম্পং (২২.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+