West Bengal Weather: দিন দুয়েকের মধ্যে সাগরে নিম্নচাপের ভ্রুকুটি! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া

West Bengal Weather: দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি ছিলই। এবার বৃষ্টি কমতেই উত্তরবঙ্গেও তা ফিরে এসেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত রাজ্যের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। প্রতিবেশী ওড়িশা ও ঝাড়খণ্ডে ভারী বৃষ্টিপাত হলেও, তার প্রভাব পশ্চিমবঙ্গে নেই।

সোমবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন সবকটি জেলাতই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। মঙ্গলবার সারাটা দিন এই একই ধরনের আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনাও নেই।

weather forcast - West Bengal

সোমবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন সবকটি জেলাতই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। মঙ্গলবার সারাটা দিন এই একই ধরনের আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

আবহাওয়া দফতর সোমবা বিকেলে (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

এদিন দিনের বিভিন্ন সময়ে পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হয়। তবে কোনও জায়গাতেই তা বেশিক্ষণের জন্য স্থায়ী হয়নি বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

weather forcast - West Bengal

এদিন বিকেলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, (West Bengal Weather) উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের আগামী ৪৮ ঘন্টার মধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার থেকে নিম্নচাপ তৈরি হতে পারে।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম

সর্বোচ্চ তাপমাত্রা(০c)

সর্বনিম্ন তাপমাত্রা(০c)

আসানসোল ৩১.৮ ২৬.১
বহরমপুর ৩৩.৬ ২৭.৪
বাঁকুড়া ৩১ ২৫.৮
বর্ধমান ৩৪ ২৫
কোচবিহার ২৬.৮ ২৬.৮
দার্জিলিং ২০.৪ ১৬.৪
কালিম্পং ২৩ ২০.৩
দিঘা ৩৩.৩ ২৬.১
কলকাতা ৩১.৬ ২৭.৫
দমদম ৩২.৬ ২৭.৪
কৃষ্ণনগর ৩২.৬ ২৫.৮
মালদহ ৩২.৮ ২৭.৭
মেদিনীপুর ৩৩.৫ ২৬.৬
শিলিগুড়ি ৩৪.৮ ২৮.১
শ্রীনিকেতন ৩৩ ২৫.৪
সুন্দরবন ৩১.৫ ২৬
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+