West Bengal Weather Alert: এবারও সাগরেই বাঁক, আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় মিধিলি! যেসব জেলায় প্রভাবের আশঙ্কা
West Bengal Weather Alert: বঙ্গোপসাগরে থাকা গভীর নিম্নচাপ এখন অতিগভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সেটি এদিন সকাল থেকে ঘন্টায় ১৭ কিমি বেগে উত্তর-উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এদিন সকালে এর অবস্থান ছিল অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে ৩৯০ কিমি পূর্ব-দক্ষিণ-পূর্বে, ওড়িশার পারাদ্বীপ থেকে ৩২০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পূর্বে, পশ্চিমবঙ্গের দিঘা থেকে ৪৬০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ৬১০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এটি উত্তর-উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে থাকবে এবং আরও শক্তি বাড়িয়ে পরবর্তী ২৪ ঘন্টায় ঘূর্ণিঝড় মিধিলিতে পরিণত হবে। ১৮ নভেম্বর ভোর নাগাদ এটি বাংলাদেশের মংলা এবং খেপুপাড়ার মধ্যে আছড়ে পড়তে চলেছে। সেই সময় এর বেগ থাকতে পারে ঘন্টায় ৬০ থেকে ৭০ কিমি। দমকা হাওয়ার বেগ থাকতে পারে ঘন্টায় সর্বোচ্চ ৮০ কিমি। ঘূর্ণিঝড় মিধিলির নাম দিয়েছে মালদ্বীপ।

আবহাওয়া দফতরের পূর্বাভাস
- আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবারের বাকি সময়ে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায়। এছাড়াও কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলির কোনও কোনও জায়গায় এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বাকি জেলাগুলির দু-একটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।শুক্রবার ১৭ নভেম্বর উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা জেলার অনেক জায়গাতেই বজ্রপাত-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং নদিয়া জেলার কোনও কোনও জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া পূর্ব বর্ধমান ও মুর্শিদাবাদের দু-একটি জায়গায় বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।
- শনিবার ১৮ নভেম্বর বজ্রপাত-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলির দু-একটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।
আবহাওয়া দফতরের সতর্কবার্তা
- আবহাওয়া দফতরের সতর্কবার্তায় বলা হয়েছে বৃহস্পতিবার ১৬ নভেম্বর উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের দু-একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।
- শুক্রবার ১৭ নভেম্বর ভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং হাওড়া জেলায়। যে কারণে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে।মৎস্যজীবীদের জন্য লাল সতর্কবার্তা জারি করে বলা হয়েছে, তাঁরা যেন ১৮ নভেম্বর পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে না যান। এই সময় সমুদ্র ভীষণ রকমের উত্তাল থাকবে। সেখানে ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে ঘন্টায় সর্বোচ্চ ৫৫-৬৫ কিমি আর দমকা হাওয়ার বেগ থাকতে পারে ঘন্টায় সর্বোচ্চ ৭৫ কিমি।












Click it and Unblock the Notifications