West Bengal Weather: উত্তরবঙ্গে ফের লাল সতর্কতা, দক্ষিণে বৃষ্টি কবে, কী বলছে আবহাওয়া দফতর
West Bengal Weather: সকালেই আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বিশেষ করে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে মেঘলা আকাশ। বুধবার ও বৃহস্পতিবারের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে।
অন্যদিকে দক্ষিণবঙ্গে তেমন কোনও পূর্বাভাস নেই। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেলা বাড়তেই অস্বস্তির আবহাওয়া। উত্তরের জেলাগুলির কাছাকাছি অসমে ঘূর্ণাবর্ত থাকলেও, দক্ষিণবঙ্গের আশপাশে আপাতত কোনও সিস্টেম নেই।

বুধবার আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে কারণে এই জেলার জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও কোচবিহারে। যে কারণে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার দার্জিলিং, আলিপুরদুয়ার ও কোচবিহারে প্রবল বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি ও কালিম্পং-এ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। উত্তর দিনাজপুরে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা।
মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে কোনও জেলাতেই আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। বজ্রবিদ্যুতেরও কোনও পূর্বাভাস দেওয়া হয়নি।
মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ অংশত মেঘলা থাকবে। হাল্কা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৩ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি বেশি। সোমবার যা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯১ শতাংশ এবং সর্বনিম্ন ৭০ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ২.৯ মিমি।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
কলকাতা (২৭.৬)
দমদম (২৭.৪)
দিঘা (২৭.৪)
মেদিনীপুর (২৭.৬)
কৃষ্ণনগর (২৭)
বাঁকুড়া (২৫.৯)
শ্রীনিকেতন (২৬)
বহরমপুর (২৬.৮)
বর্ধমান (২৫)
পানাগড় (২৮.৫)
আসানসোল (২৬.৮)
পুরুলিয়া (২৪.১)
দার্জিলিং (১৬.৬)
কালিম্পং ( ২১.৮)
কোচবিহার (২৬.১)
মালদহ (২৭.১)












Click it and Unblock the Notifications