কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের ছয় ডিগ্রি ওপরে! বাংলার কোথাও শিলাবৃষ্টি, কোথাও বজ্রবৃষ্টির পূর্বাভাস
West Bengal Weather: সকালে কুয়াশা, তবে বেলা বাড়তে মেঘলা আকাশ। হাল্কা বৃষ্টিও চলছে কোনও কোনও জায়গায়। অন্যদিকে মধ্য মাঘে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। মঙ্গলবার কলকাতায় ১৬ ডিগ্রি থেকে বুধবার তাপমাত্রা পৌঁছে যায় সাড়ে কুড়ি ডিগ্রির ওপরে। এরপর বৃহস্পতিবার তা আরও বৃদ্ধি পেয়ে পৌঁছেছে ২১.৩ ডিগ্রি সেলসিয়াসে। আপাতত আবহাওয়ার পরিবর্তনের তেমন কোনও পূর্বাভাস নেই।
বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন দার্জিলিং-এ হাল্কা বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে। এদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, এছাড়া বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। কালিম্পংয়ে শিলাবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

এই সময়ের মধ্যে সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস আপাতত দিন চারেক উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও পূর্বাভাস নেই।
বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ওই দিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া ও কলকাতায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
এই সময়ের মধ্যে সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির জন্য পূর্বাভাসে বলা হয়েছে, আপাতত তিন চারেক রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।
বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, এদিন আকাশ অংশত মেঘলা থাকবে। কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ও ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন সর্বনিম্ন তাপমাত্রা ২১.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ছয় ডিগ্রি বেশি। বুধবার যা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯০ শতাংশ এবং সর্বনিম্ন ৬৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় খুব সামান্য বৃষ্টি হয়েছে।
একধাক্কায় তাপমাত্রা বৃদ্ধিতে বড় লাফ, হবে বৃষ্টি! কেমন থাকতে চলেছে বাংলার জেলাগুলির আবহাওয়া, একনজরে
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (১৬)
বহরমপুর (১৩.২)
বাঁকুড়া (১৪.৭)
বর্ধমান (১৫.৮)
কোচবিহার (৯.৫)
দার্জিলিং (২.৪)
কালিম্পং ( ৮.৮)
দিঘা (১৯)
কলকাতা (২০.২)
দমদম (১৮.৬)
কৃষ্ণনগর
মালদহ ( ১৪.৮)
মেদিনীপুর (১৯.৫)
পুরুলিয়া (১১.১)
শিলিগুড়ি (৯)
শ্রীনিকেতন (১৪)
সুন্দরবন (১৩.৫)












Click it and Unblock the Notifications