জেলায় জেলায় রাতভর বৃষ্টির পরেও তাপমাত্রা বৃদ্ধি! কেমন থাকতে চলেছে বাংলার আকাশ, একনজরে আবহাওয়া পূর্বাভাস
West Bengal Weather: ছত্তিশগড়ের মধ্যভাগে ঘূর্ণাবর্ত। যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের প্রবেশ করে স্থলভাগে। ফলে বৃহস্পতিবার দিন ও রাতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হয়। শুক্রবার সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও আপাতত বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই। এদিন সকালে কলকাতা-সহ বিভিন্ন জেলার তাপমাত্রা একডিগ্রির বেশি বৃদ্ধি পেয়েছে।
বৃহস্পতিবার রাতে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনায় বৃষ্টি হয়। গভীর রাতে ফের একবার পূর্ব মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ঝোড়ো হাওয়ার সঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হয়।

শুক্রবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও শনিবার দার্জিলিং জেলার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২৪ ঘন্টায় সমতল এলাকার তাপমাত্রা কিছু কমলেও, তারপরের দিন তিনেকে তাপমাত্রা ধীরে ধীরে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, এদিন ও শনিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আকাশ মেঘলা থাকলেও আপাতত কোথাও বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গের সমতল এলাকাতেই আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা কিছুটা কমলেও, পরের তিনদিনে তাপমাত্রা ধীরে ধীরে দুই থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পাবে।
শুক্রবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ অংশত মেঘলা থাকবে। সকালের দিকে কুয়াশা থাকতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। বৃহস্পতিবার যা ছিল ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ এবং সর্বনিম্ন ৫২ শতাংশ। গত ২৪ ঘন্টায় ০.৬ মিমি বৃষ্টি হয়েছে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (১৮.১)
বহরমপুর (১৬)
বাঁকুড়া (১৫.৮)
বর্ধমান (১৬)
কোচবিহার (১৩.৫)
দার্জিলিং (৬.৪)
কালিম্পং (১০.৫)
দিঘা (১৭.৫)
কলকাতা (১৯.৫)
দমদম (১৯)
কৃষ্ণনগর (১৫)
মালদহ (১৮.২)
মেদিনীপুর (১৮.৬)
পুরুলিয়া (১৫.১)
শিলিগুড়ি (১৩.৬)
শ্রীনিকেতন (১৭)
সুন্দরবন (১৭.৫)












Click it and Unblock the Notifications