আরও শীতল হল কলকাতা, দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ভ্রুকুটি! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস

West Bengal Weather: কলকাতা-সহ কয়েকটি জায়গার তাপমাত্রা আরও নামল। আপাতত এই আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। অর্থাৎ এখনই এই শীত বিদায় নিচ্ছে না। তবে সামনের সপ্তাহের শুরুর দিকে মেঘলা আবহাওয়া দেখা দিতে পারে। যে কারণে তাপমাত্রাও বৃদ্ধি পেতে পারে।

সোমবার অর্থাৎ ২৯ জানুয়ারি পর্যন্ত আবহাওয়ার তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও ৩০ জানুয়ারি থেকে আবহাওয়ার পরিবর্তন অর্থাৎ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। বাংলাদেশের ওপরে ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয়ের কারণে এই পরিস্থিতি বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

শনিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন উত্তরবঙ্গে দার্জিলিং-এর কোথাও কোথাও হাল্কা বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ রবিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দার্জিলিং-এ হাল্কা বৃষ্টি হতে পারে। তবে বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। এই সময়ের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলায় ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।

আবহাওয়া

শনিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। এই সময়ের মধ্যে সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে।

শনিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, সকালে কুয়াশা থাকবে। পরে আকাশ পরিষ্কার হয়ে যাবে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ও ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। শুক্রবার যা ছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ, সর্বনিম্ন ৪০ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টি হয়নি।

সরকারি কর্মী ও পেনশনভোগীরা কি ১৮ মাসের বকেয়া ডিএ পাবেন? ফেব্রুয়ারিতে বড় ঘোষণার সম্ভাবনা
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৮.২)
বহরমপুর (১০.৬)
বাঁকুড়া ( ৮.৫)
বর্ধমান (৯.৬)
কোচবিহার (৫.১)
দার্জিলিং (২.২)
কালিম্পং (৭.৮)
দিঘা (১২.৬)
কলকাতা (১৩.৫)
দমদম (১২.৬)
কৃষ্ণনগর (১২)
মালদহ ( ৯)
মেদিনীপুর (১২.৫)
পুরুলিয়া (৬.৯)
শিলিগুড়ি (৪.৬)
শ্রীনিকেতন (৭.৪)
সুন্দরবন (১২.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+