West Bengal Weather: উত্তরবঙ্গের সব জেলার পরে দক্ষিণের ১০ জেলায় মৌসুমী বায়ু! একনজরে বাংলার আবহাওয়া
West Bengal Weather: কলকাতা ও আশপাশের এলাকায় সকাল থেকে কখনও রোদ আবার কখনও মেঘলা আকাশ। আবহাওয়া দফতর জানিয়েছে ইতিমধ্যে উত্তরবঙ্গের সব জেলার পরে মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গের ১০ জেলায় প্রবেশ করেছে।
দক্ষিণবঙ্গের যেসব জেলায় ইতিমধ্যেই মৌসুমী বায়ু প্রবেশ করেছে সেগুলি হল, উত্তর ২৪ পরগনা, নদিয়া, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদে। আংশিক প্রবেশ করেছে পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলায়।

আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলা, বিহার, ওড়িশার বাকি অংস এবং ঝাড়খণ্ডে মৌসুমী বায়ু প্রবেশের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গে ২৩ জুন পর্যন্ত বৃষ্টিপাত কমবে, তারপর তা ফের বৃদ্ধি পাবে।
শনিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, এদিন ও রবিবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন্টায় ৩০-৪০ কিমি বেদে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে ঘন্টায় ৩০-৪০ কিমি বেদে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
শনিবার দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন ও রবিবার সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তার মধ্যে এদিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। রবিবার দমকা হাওয়া বয়ে যেতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে।
শনিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। শুক্রবার যা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৭৯ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১.৭ মিলিমি।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
কলকাতা (২৬)
দমদম (২৫.৫)
দিঘা (২৬.২)
মেদিনীপুর (২৬.৬)
কৃষ্ণনগর (২৬.৮)
বাঁকুড়া ( ২৫.৫)
শ্রীনিকেতন (২৫.৬)
বহরমপুর (২৫.৮)
বর্ধমান (২৫)
পানাগড় (২৮)
আসানসোল (২৬.৯)
পুরুলিয়া (২৪.৫)
দার্জিলিং (১৬)
কালিম্পং (১৯.৮)
কোচবিহার (২৫.৪)
মালদহ (২৬.৭)












Click it and Unblock the Notifications