West Bengal Weather: চার জেলার তাপপ্রবাহের সতর্কতার মধ্যেও স্বস্তির বার্তা! একনজরে বাংলার আবহাওয়া

West Bengal Weather: সকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ পরিষ্কার হলেও, উত্তরবঙ্গের অধিকাংশ জেলার আকাশ মেঘলা। উত্তরবঙ্গের সবকটি জেলাতেই দমকা হাওয়ার সঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এদিন সকালেই।

সোমবার সকালে উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলায়। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই সময়ে সবকটি জেলাতেই ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

weather

মঙ্গলবার জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং ও কোচবিহারে হতে পারে ভারী বৃষ্টি। নিচের তিন জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

এদিন সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন ও মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং নদিয়ার আবহাওয়া শুকনো থাকবে। বাকি জেলাগুলির কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে।

এই সময়ের মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়ায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়া থাকতে চলেছে। এই সময়ের মধ্যে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমের কোথাও কোথাও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে।

তবে বুধবার নাগাদ সবকটি জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদের কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

সোমবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ অংশত মেঘলা থাকবে। গরম ও আর্দ্রতাজনিত আবহাওয়ার মধ্যে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৯ ও ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩.২ ডিগ্রি বেশি। রবিবার যা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৫ শতাংশ এবং সর্বনিম্ন ৫৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টি হয়নি।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

কলকাতা (২৯.৮)
দমদম (২৯.৪)
দিঘা (২৮)
মেদিনীপুর
কৃষ্ণনগর (২৮)
বাঁকুড়া ( ২৭.৬)
শ্রীনিকেতন (২৭.৬)
বহরমপুর (২৮.৬)
বর্ধমান (২৭.২)
পানাগড় (৩০.৫)
আসানসোল (৩০.১)
পুরুলিয়া (২৫.১)
দার্জিলিং (১৬.৫)
কালিম্পং (২১.৫)
কোচবিহার (২৬.৬)
মালদহ (২৯.১)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+